চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যোগে বায়েজীদে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
প্রতিনিধির নাম :
প্রকাশিত:
রবিবার, ৮ মার্চ, ২০২৬
৭
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যোগে মহানগরীর বায়েজীদ থানা এলাকায় ১ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ৮ মার্চ রবিবার পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে – এস. টি. জি. গুডস ইন্ডাস্ট্রিজ, পানির কল, বায়েজীদ, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ ব্যতীত সফট ড্রিংক্স পাউডার, ভেজিটেবল ফ্যাট সমৃদ্ধ স্কিমড মিল্ক পাউডার, টুথপেস্ট, এবং সিএম লাইসেন্সে ব্র্যান্ড সংযোজন ব্যাতিরেকে _”সেল্ফ এক্সেল”_ ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার ও _”ট্রেস মি”_ ব্র্যান্ডের শ্যাম্পু উৎপাদন, বিক্রয়-বিতরণ করার অপরাধে _বিএসটিআই আইন-২০১৮_ অনুসারে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা এবং _ওজন ও পরিমাপ মাণদন্ড আইন-২০১৮_ অনুসারে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. আমিরুল মোস্তফা -এর নেতৃত্বে পরিচালিত হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম-এর কর্মকর্তা প্রকৌ. মো. আবদুর রহিম, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌ. এম. এ. আল নোমান, পরিদর্শক (মেট্রোলজি) উক্ত আদালতে বিএসটিআই-এর পক্ষে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআইয়ের অফিস সূত্রে জানা যায়।