1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সংস্কৃতি চর্চা মানুষকে মানবিক করে তোলে – সুকণ্ঠ সংগীত বিদ্যার্থীদের সাংস্কৃতিক সন্ধ্যায় বক্তারা অবৈধভাবে জুতার কারখানা স্থাপন: এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ দূষণের আশঙ্কা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনায় ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা স্পষ্টভাবে প্রতিফলিত: মীর হেলাল হাটহাজারীতে ৩৩ কেভি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে যুবক গুরুতর আহত নগরকে সুন্দর রাখতে উচ্ছেদের পাশাপাশি সচেতনতা জরুরী –  চসিক মেয়র কাতালগঞ্জকে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত করতে হিজড়া খাল সংস্কার করা হচ্ছে  —  মেয়র ডা. শাহাদাত মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে  গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে  —– বিভাগীয় কমিশনার গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন — অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তর করেন ডা. শাহাদাত হোসেন খাল পুনঃখনন হলে বদলে যাবে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির চিত্র  —–অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী 

সংস্কৃতি চর্চা মানুষকে মানবিক করে তোলে – সুকণ্ঠ সংগীত বিদ্যার্থীদের সাংস্কৃতিক সন্ধ্যায় বক্তারা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

অরুণ নাথ :

সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ’র উদ্যোগে শিশু – কিশোর প্রতিভাবান শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ১৯ এপ্রিল রবিবার বিকাল ৬ টায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হলে অনুষ্ঠিত হয়। বিদ্যার্থী পরিষদের সভাপতি অরুণ নাথ এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কণ্ঠ শিল্পী, সুরকার,বাংলাদেশ বেতার ও টিভি’র সঙ্গীত পরিচালক সুব্রত দাশ অনুজ।প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর গীতিকার চট্টগ্রাম কলেজ প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো: আবুল হাসান, সংবর্ধেয় অতিথি ছিলেন আর্য সঙ্গীত সমিতির অধ্যক্ষ শিল্পী মৃণালিনী চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মো: নুরুল কবির, সম্মানিত অতিথি ছিলেন সাপ্তাহিক শিক্ষা সংবাদ এর সম্পাদক দেওয়ান মামুনুর রশীদ, ঋতুপর্ণা চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাংগঠনিক সম্পাদক রুবেল চৌধুরী। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যার্থী পরিষদের সদস্যরা, এরপর সংবর্ধেয় অতিথি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক তোলে দেন আনিকা দাশ চৌধুরী ও রুবেল চৌধুরী। বক্তরা বলেন সঙ্গীত চর্চা মানুষকে মানবিকতা শেখায়, আজকের প্রতিভাবানরা আগামীতে দেশের বাহিরে গিয়ে সুনাম বয়ে আনবে। দ্বিতীয় পর্বে “ধন ধান্যে পুষ্প ভরা ” সমবেত সঙ্গীত পরিবেশন করেন বিদ্যার্থী পরিষদের শিল্পীবৃন্দ। এর পর একক সঙ্গীত পরিবেশন করেন সারদা স্বয়ংপ্রভা ঘোষ,রোদ্দুর দে,সংহিতা নন্দী,হিমু আইচ,সৌমিল শ্রীহান দত্ত, দ্বৈত সংগীত পরিবেশন করেন অর্চিতা দে – অনুঙ্কা দে,এর পর একক সঙ্গীত পরিবেশন করেন অন্বেষা ধর,দিবাকর ভট্টাচার্য, অর্ঘ্যদীপ সরকার, দ্বৈত সংগীত পরিবেশন করেন অবন্তী সরকার ও পিহুনা সরকার, একক সঙ্গীত পরিবেশন করেন সুরাঙ্গনা রায় চৌধুরী, এর পর দ্বৈত সংগীত পরিবেশন করেন রাগবীর বসাক ও রাজবীর বসাক,একক সঙ্গীত পরিবেশন করেন সানিয়া নোমান,শুভ্রনীল দাশ,অভ্রনীল দে,দীপান্ত ভট্টাচার্য, ইন্দ্রদীপ ভট্টাচার্য। “আমরা সবাই রাজা” সমবেত রবীন্দ্র সঙ্গীত এর মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। শিল্পীদের পরিবেশনা উপস্হিত দর্শক – শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন। রবীন্দ্র, নজরুল, লালন , পল্রী গীতি, আধুনিক গান পরিবেশন করে শ্রোতাদের মন জয় করে নেন। যন্ত্রাসঙ্গে যারা সহযোগিতা করেছেন কী বোর্ডে পঙ্কজ, তবলায় সানি দে,অক্টোপেড প্রণব, গিটারে রাজীব দাশ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট