1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধভাবে জুতার কারখানা স্থাপন: এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ দূষণের আশঙ্কা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনায় ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা স্পষ্টভাবে প্রতিফলিত: মীর হেলাল হাটহাজারীতে ৩৩ কেভি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে যুবক গুরুতর আহত নগরকে সুন্দর রাখতে উচ্ছেদের পাশাপাশি সচেতনতা জরুরী –  চসিক মেয়র কাতালগঞ্জকে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত করতে হিজড়া খাল সংস্কার করা হচ্ছে  —  মেয়র ডা. শাহাদাত মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে  গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে  —– বিভাগীয় কমিশনার গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন — অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তর করেন ডা. শাহাদাত হোসেন খাল পুনঃখনন হলে বদলে যাবে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির চিত্র  —–অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী  তালা বদ্ধ রুমে দুর্গন্ধ: দরজা খুলে দেখেন পাখার সঙ্গে ঝুলছে সেলুন কর্মচারীর অর্ধগলিত মরদেহ

লোহাগাড়ায় এনএসআই তথ্যের ভিত্তিতে মাটি খেকোদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

দেশপ্রিয় বড়ুয়া, লোহাগাড়া প্রতিনিধি  :

চট্টগ্রাম লোহাগাড়ায় রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কাঁটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

১৩ জানুয়ারি রাত ০১ টার সময় উপজেলার পদুয়া ইউনিয়নস্থ ৬নং ওয়ার্ডের আলী সিকদার পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
জানাযায়, জেলা এনএসআই চট্টগ্রাম এর দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
অভিযানের খবর পেয়ে মাটি খেকোরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। তাই ঘটনাস্থলে মাটি কাঁটার সাথে কাউকে পাওয়া না গেলেও মাটি কাঁটার কাজে ব্যবহৃত ০১টি স্কেভেটর ও ০৩টি ডেম্পার ট্রাক উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত স্কেভেটর ও ডেম্পার উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে নেওয়া হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন থানা পুলিশ, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীর সদস্যবৃন্দ।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, কৃষি জমির মাটি কাঁটার বিষয়ে এনএসআই চট্টগ্রাম এর দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে ০১টি স্কেভেটর ও ০৩টি ডেম্পার ট্রাক উদ্ধার করে জব্দ করা হয়েছে। আটককৃত গাড়িগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ চলমান রয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট