1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যোগে বড়পুল ও হালিশহর এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালিত মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত : জরিমানা আদায়  পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চট্টগ্রাম বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত ব্যারিস্টার মীর হেলালকে হাটহাজারী জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা  চট্টগ্রাম বিএসটিআইয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি-সম্পাদক আতাউর-মহিন, সাংগঠনিক শোয়াইব নির্বাচিত এবার ভোটকেন্দ্রে ৫ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বিএসটিআইয়ের উদ্যোগে ২ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  আগ্রাবাদে ফুলকলি ও ফুড ফেয়ারে অভিযান: জরিমানা আদায়  সীতাকুণ্ডে পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে বিএসটিআই ও বিস্ফোরক পরিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত 

চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যোগে বড়পুল ও হালিশহর এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : 
চট্টগ্রাম  বিএসটিআই বিভাগীয় কার্যালয় এর উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বড়পুল, হালিশহর এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
২২ ফেব্রুয়ারী রবিবার পরিচালিত  উক্ত অভিযানে– ১. হালিশহর মার্ট, ৭২৫ পোর্ট কানেক্টিং রোড, হালিশহর, চট্টগ্রাম ২. স্বপ্ন সুপার শপ, ১৭০৫/বি, ব্লক-জে, চূনা ফ্যাক্টরি মোড়, হালিশহর, চট্টগ্রাম  ৩.মালাই বেকারী এন্ড কনফেকশনারি, বড়পুল মোড়, হালিশহর, চট্টগ্রাম
৪. ডেগচি ডাইন, কাপ্তান ভিলা, বড়পোল মোড়, হালিশহর, চট্টগ্রাম ৫. বড়পুল বাজার, হালিশহর, চট্টগ্রাম এর নিম্নলিখিত দোকানসমূহ  — ক. মসল্লা এন্ড ড্রাইফুট ষ্টোর, খ. আনোয়ার পোল্ট্রি ষ্টোর গ.শরীফের মাছের দোকান,  ঘ. রাইসুল ফল বিতান, ঙ. জামাল গোশতের দোকান,
চ. মো: আকবর সওদাগর, ছ. রবিউল এর সবজির দোকান
০১-০৪ নং ডিপার্টমেন্টাল প্রতিষ্ঠানে ডিজিটাল স্কেলের সঠিকতা যাচাই ও স্কেলের ভেরিফিকেশন সনদের উপস্থিতি যাচাই করা হয়। বাধ্যতামূলক পণ্যসমূহের ক্ষেত্রে মান সনদ গ্রহণ এবং সকল মোড়কজাতকৃত পণ্যের ক্ষেত্রে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
০৫ নং বাজারের উপর্যুক্ত দোকানসমূহের (ক-ছ) ব্যবহৃত ডিজিটাল স্কেলের সঠিকতা যাচাই ও স্কেলের ভেরিফিকেশন সনদ যাচাই করা হয় এবং দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়। এছাড়া বাজারের পরিবেশ তদারকি করা হয়।
উক্ত অভিযানে জনাব শিমু বিশ্বাস, সহকারী পরিচালক (সিএম), জনাব মোঃ আবদুর রহিম রাহাত, ফিল্ড অফিসার (সিএম),  জনাব আবু তালহা মোহাম্মদ ইস্রাফিল, পরীক্ষক (রসায়ন) এবং জনাব প্রিময় মজকুরী জয়, পরীক্ষক (মেট্রোলজি,ভৌত) অংশগ্রহণ করেন।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআইয়ের অফিস সূত্রে জানা যায়। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট