প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যোগে বড়পুল ও হালিশহর এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালিত
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় কার্যালয় এর উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বড়পুল, হালিশহর এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
২২ ফেব্রুয়ারী রবিবার পরিচালিত উক্ত অভিযানে-- ১. হালিশহর মার্ট, ৭২৫ পোর্ট কানেক্টিং রোড, হালিশহর, চট্টগ্রাম ২. স্বপ্ন সুপার শপ, ১৭০৫/বি, ব্লক-জে, চূনা ফ্যাক্টরি মোড়, হালিশহর, চট্টগ্রাম ৩.মালাই বেকারী এন্ড কনফেকশনারি, বড়পুল মোড়, হালিশহর, চট্টগ্রাম
৪. ডেগচি ডাইন, কাপ্তান ভিলা, বড়পোল মোড়, হালিশহর, চট্টগ্রাম ৫. বড়পুল বাজার, হালিশহর, চট্টগ্রাম এর নিম্নলিখিত দোকানসমূহ -- ক. মসল্লা এন্ড ড্রাইফুট ষ্টোর, খ. আনোয়ার পোল্ট্রি ষ্টোর গ.শরীফের মাছের দোকান, ঘ. রাইসুল ফল বিতান, ঙ. জামাল গোশতের দোকান,
চ. মো: আকবর সওদাগর, ছ. রবিউল এর সবজির দোকান
০১-০৪ নং ডিপার্টমেন্টাল প্রতিষ্ঠানে ডিজিটাল স্কেলের সঠিকতা যাচাই ও স্কেলের ভেরিফিকেশন সনদের উপস্থিতি যাচাই করা হয়। বাধ্যতামূলক পণ্যসমূহের ক্ষেত্রে মান সনদ গ্রহণ এবং সকল মোড়কজাতকৃত পণ্যের ক্ষেত্রে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
০৫ নং বাজারের উপর্যুক্ত দোকানসমূহের (ক-ছ) ব্যবহৃত ডিজিটাল স্কেলের সঠিকতা যাচাই ও স্কেলের ভেরিফিকেশন সনদ যাচাই করা হয় এবং দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়। এছাড়া বাজারের পরিবেশ তদারকি করা হয়।
উক্ত অভিযানে জনাব শিমু বিশ্বাস, সহকারী পরিচালক (সিএম), জনাব মোঃ আবদুর রহিম রাহাত, ফিল্ড অফিসার (সিএম), জনাব আবু তালহা মোহাম্মদ ইস্রাফিল, পরীক্ষক (রসায়ন) এবং জনাব প্রিময় মজকুরী জয়, পরীক্ষক (মেট্রোলজি,ভৌত) অংশগ্রহণ করেন।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআইয়ের অফিস সূত্রে জানা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত