1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে অবৈধভাবে মাটি কাটায় বিস্তীর্ণ ফসলি জমি খাদে পরিণত। ৩৩ কেভি লাইনের খুঁটি ঝুঁকিতে, বড় দুর্ঘটনার আশঙ্কা নগরকে সুন্দর রাখতে উচ্ছেদের পাশাপাশি সচেতনতা জরুরী –  চসিক মেয়র কাতালগঞ্জকে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত করতে হিজড়া খাল সংস্কার করা হচ্ছে  —  মেয়র ডা. শাহাদাত মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে  গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে  —– বিভাগীয় কমিশনার গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন — অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তর করেন ডা. শাহাদাত হোসেন খাল পুনঃখনন হলে বদলে যাবে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির চিত্র  —–অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী  তালা বদ্ধ রুমে দুর্গন্ধ: দরজা খুলে দেখেন পাখার সঙ্গে ঝুলছে সেলুন কর্মচারীর অর্ধগলিত মরদেহ জাগৃতির ইফতার মাহফিল ও সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত,  মামলা দায়ের ও জরিমানা আদায়

নগরকে সুন্দর রাখতে উচ্ছেদের পাশাপাশি সচেতনতা জরুরী –  চসিক মেয়র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর সড়ক দখলমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সুন্দর রাখতে উচ্ছেদ অভিযানের পাশাপাশি স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
মেয়র আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নগর ভবনে হালিশহর আই-ব্লক সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট টিম নিয়মিতভাবে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে এবং আই-ব্লক এলাকাতেও দ্রুত ম্যাজিস্ট্রেট পাঠানো হবে। অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি তা যেন পুনরায় ফিরে না আসে, সে বিষয়ে এলাকাবাসীকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মেয়র বলেন, নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে আধুনিক আন্ডারগ্রাউন্ড মার্কেট নির্মাণ, নতুন মার্কেট উন্নয়ন এবং সড়ক আলোকায়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আই-ব্লক সমাজকল্যাণ পরিষদের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নগরকে বাসযোগ্য ও সুন্দর রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এ সময় নেতৃবৃন্দ মেয়রের কাছে প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং ১০নং থেকে ১৪নং লেইন পর্যন্ত সড়ক উন্নয়নের বিষয়ে লিখিত আবেদনপত্র হস্তান্তর করেন।
সাক্ষাৎকালে আই-ব্লক সমাজকল্যাণ পরিষদের সভাপতি রায়হান মাহমুদ, সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ ও মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আতাউর রহমান (লিটন), সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক মো. মনসুর আউয়াল জাকের এবং সদস্য সাকী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট