নিজস্ব প্রতিবেদক :
অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ দেশবাসীর জন্য খানিকটা ভিন্ন ও আনন্দময়। সবাইকে ঈদ মোবারক। আমাদের সকলের জন্য আজকের আনন্দ আলাদা, কারণ দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে।
অর্থমন্ত্রী আজ সকালে নগরীর দারুছ সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সব কথা বলেন, ।
মন্ত্রী বলেন, আমরা সবাই মালিকানা ফিরে পেয়েছি এবং স্বাধীনভাবে কথা বলার, চলাফেরা করার সুযোগ পাচ্ছি। মুক্ত মানুষ ছাড়া ঈদের আনন্দ আসে না। এবারের আনন্দটা তাই একটু ভিন্ন। আশা করি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের এই ধারাকে অব্যাহত রাখা হবে।
ঈদ জামাতে অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছেলে ও বিএনপি নেতা ইসরাফিল খসরু এবং পরিবারের অন্যান্য সদস্যরা।