1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি-সম্পাদক আতাউর-মহিন, সাংগঠনিক শোয়াইব নির্বাচিত এবার ভোটকেন্দ্রে ৫ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বিএসটিআইয়ের উদ্যোগে ২ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  আগ্রাবাদে ফুলকলি ও ফুড ফেয়ারে অভিযান: জরিমানা আদায়  সীতাকুণ্ডে পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে বিএসটিআই ও বিস্ফোরক পরিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  চট্টগ্রাম বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত : ২ মামলাসহ ২০ হাজার টাকা জরিমানা লোহাগাড়ায় এনএসআই তথ্যের ভিত্তিতে মাটি খেকোদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান উত্তর হালিশহর খাজা মঈনউদ্দীন আজমেরী রহঃ এর পবিত্র ওরশ শরীফ এবং নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠিত  উত্তর হালিশহর ফুল চৌধুরী পাড়া তাহেরিয়া ছাবেরিয়া মঞ্জুয়ারা সুন্নিয়া মাদরাসায় বই উৎসব সম্পন্ন চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নাজমুল মোস্তফা আমিন

হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি-সম্পাদক আতাউর-মহিন, সাংগঠনিক শোয়াইব নির্বাচিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জাকির হোসেন,  হাটহাজারী প্রতিনিধি  :

হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের নির্বাচনে ইত্তেফাক এর সংবাদদাতা মো: আতাউর রহমান মিয়া সভাপতি, সমকাল এর মো: মহিন উদ্দীন সাধারণ সম্পাদক এবং সিপ্লাসের মোহাম্মদ শোয়াইব সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট প্রদান।

জানা যায়, সভাপতি পদ ১টি, সাধারণ সম্পাদক পদ ১টি এবং সাংগঠনিক সম্পাদক পদ ১টি। এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার ১৮ জন। তার মধ্যে উপস্থিত থেকে ভোট দিয়েছেন ১৬ জন। এর মধ্যে সভাপতি পদে মোঃ আতাউর রহমান মিয়া ১৩টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মোঃ মহিন উদ্দীন ২ ভোট এবং মো: জাহাঙ্গীর আলম ১টি ভোট পেয়েছেন। অন্য দিকে সাধারণ সম্পাদক পদে সমকাল পত্রিকার সংবাদদাতা মো: মহিন উদ্দীন ৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৫টি ভোট পেয়েছেন আহমেদ আরমান এবং ৩টি ভোট পেয়েছেন মোহাম্মদ শোয়াইব। অপর দিকে সাংগঠনিক সম্পাদক পদে ৮টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শোয়াইব। ৫টি ভোট পেয়েছেন আহমেদ আরমান এবং ২টি নাজিম উদ্দিন, ১টি মো: মহিন উদ্দীন।

নির্বাচনে অংশ গ্রহণ করেন, গিরি দর্পনের
নকিব হোসাইন চৌধুরী, দৈনিক ডেসটিনির চট্টগ্রামের ব্যুরো আব্দুল আউয়াল রোকন, দৈনিক সাঙ্গুর মাহমুদ আল আজাদ, দৈনিক খবরপত্র এর আহমেদ আরমান, দৈনিক বাংলাদেশের আলোর নাজিম উদ্দিন সিপি, খোলা কাগজের অরুণ বৈষ্ণব, সংবাদ দিগন্তের নাজিম উদ্দিন, স্বদেশ প্রতিদিনের মঈন বাঙালি, দেশের পাতার মো: রিদুয়ান, চট্টলার আলোর জাকির হোসেন, সরেজমিন বার্তার মো: শহিদুল ইসলাম, বাংলার সময় এর মো: জাকিরুল ইসলাম, দৈনিক স্বাধীন সময়ের সালাউদ্দিন মুন্না।

এতে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মো: আতাউর রহমান মিয়া, ডেসটিনির চট্টগ্রাম ব্যুরো আব্দুল আউয়াল রোকন ও চট্টলার আলোর জাকির হোসেন।

পরে নির্বাচিত ও নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়া সবাই মিলে হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট