1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
এবার ভোটকেন্দ্রে ৫ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বিএসটিআইয়ের উদ্যোগে ২ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  আগ্রাবাদে ফুলকলি ও ফুড ফেয়ারে অভিযান: জরিমানা আদায়  সীতাকুণ্ডে পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে বিএসটিআই ও বিস্ফোরক পরিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  চট্টগ্রাম বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত : ২ মামলাসহ ২০ হাজার টাকা জরিমানা লোহাগাড়ায় এনএসআই তথ্যের ভিত্তিতে মাটি খেকোদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান উত্তর হালিশহর খাজা মঈনউদ্দীন আজমেরী রহঃ এর পবিত্র ওরশ শরীফ এবং নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠিত  উত্তর হালিশহর ফুল চৌধুরী পাড়া তাহেরিয়া ছাবেরিয়া মঞ্জুয়ারা সুন্নিয়া মাদরাসায় বই উৎসব সম্পন্ন চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নাজমুল মোস্তফা আমিন হালদাতে ৪৬ কেজি ওজনের মৃত শুশুক (ডলফিন) উদ্ধার

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহালের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

কাউছার সুলতানা মুক্তা :

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত সকল কর্মকর্তাদের পূণরায় চাকরিতে পূণর্বহালের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদরে বটতলী মোটর স্টেশনস্থ ইসলামী ব্যাংক (পিএলসি) লোহাগাড়া শাখার সামনে সাতকানিয়া-লোহাগাড়া ইসলামী ব্যাংক পিএলসি থেকে চাকরিচ্যুত ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা সাইফুল আরমান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা নাঈমুল ইসলাম, হুমায়ুন কবির, আসাদুল্লাহ, মো আব্দুল করিম, আজিজুল হক, মোহাম্মদ সোলাইমান, মিশকাতুল ইসলাম, পারভেজ রোহান, রুবেল, অভিভাবকের পক্ষে সেলিম উদ্দিন।

মানববন্ধনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত লোহাগাড়া- সাতকানিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ৫ই আগস্টের পর হঠাৎ ইসলামী ব্যাংক পিএলসি থেকে আমাদের কোন ধরনের নোটিশ ছাড়া চ্যকরিচ্যুত করে যা অত্যান্ত দুঃখজনক। আমরা সকল প্রকার বৈধ ডকুমেন্টের মাধ্যমে চাকরিতে যোগদান করি। বর্তমানে আমাদের যে কোন সরকারি চাকরিতে আবেদন করার বয়স শেষ হয়ে গিয়েছে তাই আমরা বেকার! পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছি। পরিবারের মধ্যে চলছে অভাব অনটন, ছেলে-মেয়েদের লেখা পাড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছি, তাই চাকরি আমাদের পূণর্বহাল করা প্রয়োজন।

এটি বর্তমান সরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইসলামী ব্যাংকের পরিচালকদের প্রতি জোর আমাদের আবেদন। পুনরায় চাকুরিতে পূণর্বহল করে পরিবার পরিজন নিয়ে সুন্দর একটি জীবন উপহার দেওয়ার অনুরোধ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট