1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে  গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে  —– বিভাগীয় কমিশনার গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন — অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তর করেন ডা. শাহাদাত হোসেন খাল পুনঃখনন হলে বদলে যাবে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির চিত্র  —–অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী  তালা বদ্ধ রুমে দুর্গন্ধ: দরজা খুলে দেখেন পাখার সঙ্গে ঝুলছে সেলুন কর্মচারীর অর্ধগলিত মরদেহ জাগৃতির ইফতার মাহফিল ও সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত,  মামলা দায়ের ও জরিমানা আদায় চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যোগে বায়েজীদে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত পবিত্র মাহে রমজান উপলক্ষে বোয়ালখালীতে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত

মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে  গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে  —– বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
 আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল ও অহংকারের দিন। মহান স্বাধীনতা দিবস উদযাপনের এই মাহেন্দ্রক্ষণে  গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এছাড়া শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী মাতৃভূমির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। আজকের এই মহান স্বাধীনতা দিনে সমগ্র জাতির পক্ষ থেকে তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে “২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬” উপলক্ষে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, “১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের জনগণের জন্য মুক্তিযুদ্ধের প্রেরণা এবং সাহসিকতার বার্তা দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত, যা দেশের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য ত্যাগের প্রেরণা দেয়। স্বাধীনতা দিবস আমাদের সাহস, ত্যাগ ও সংগ্রামের প্রতীক এবং জাতীয় গৌরবের স্মারক।”
তিনি শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, তোমাদের পূর্বপুরুষগণ যে অবর্ণনীয় কষ্ট ও আত্মত্যাগ স্বীকার করে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন, তাদের প্রতি আমাদের আজীবন শ্রদ্ধা থাকা উচিত। তোমরা মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার চেতনাকে ধারণ করবে এবং প্রযুক্তিনির্ভর বিশ্বে নিজেদের দক্ষ করে তুলবে।
জিয়াউদ্দিন বলেন, আমাদের স্বাধীনতা অর্জন কেবল একটি ভূখণ্ডের নয়, বরং এক শাশ্বত প্রেরণার উদযাপন। এই প্রেরণা আমাদের জাতিকে ঐক্যবদ্ধ রাখে এবং উন্নয়ন, শান্তি ও মানবাধিকারের পথে এগিয়ে নিয়ে যায়। আমরা যেন বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করছি।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট