1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তালা বদ্ধ রুমে দুর্গন্ধ: দরজা খুলে দেখেন পাখার সঙ্গে ঝুলছে সেলুন কর্মচারীর অর্ধগলিত মরদেহ জাগৃতির ইফতার মাহফিল ও সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত,  মামলা দায়ের ও জরিমানা আদায় চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যোগে বায়েজীদে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত পবিত্র মাহে রমজান উপলক্ষে বোয়ালখালীতে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যোগে ৩ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  রাউজান প্রেসক্লাব’র স্বরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগাড়ায় জোরপূর্বক প্রবাসীর গাছ কেটে নেওয়ার অভিযোগ চট্টগ্রামে বিএসটিআই, র‍্যাব-৭, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ অভিযান : জরিমানা আদায়

তালা বদ্ধ রুমে দুর্গন্ধ: দরজা খুলে দেখেন পাখার সঙ্গে ঝুলছে সেলুন কর্মচারীর অর্ধগলিত মরদেহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন, হাটহাজারী  (চট্টগ্রাম) সংবাদদাতা:

 

তালা বদ্ধ রুমে অয়ন দাশ(৩৫) নামে এক সেলুন কর্মচারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করে মডেল থানার পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) রাত ১১টার দিকে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালীয়ার মুখ বাজারের পাশে দ্বিতীয় তলা বিল্ডিংয়ের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া অয়ন দাশ রাউজান উপজেলার কুন্ডশ্চরী এলাকার নেপাল দাশের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালীয়ার মুখ বাজারে ভাড়া বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ। পরে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে জানালে তিনি মডেল থানার পুলিশ কে ঘটনা অবহিত করেন। এরপর খবর পেয়ে হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী এবং এসআই সালাউদ্দীন সহ সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালা বদ্ধ রুমের দরজা ভেঙে প্রবেশ করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু জানান, ছিপাতলী বোয়ালিয়ামূখ বাজারে ব্যাচালার ভাড়াটিয়া বাসায় ভিতর থেকে দরজা বন্ধ অবস্থায় লাশের গন্ধ বেরুচ্ছে  ইতিমধ্যে জানা যায় সেখানে একজন হিন্দু নাপিত বোয়ালিয়া মুখ বাজারে যার দোকান সেই ব্যাচেলার হিসেবে ভাড়ায় থাকতো। তার গ্রামের বাড়ি রাউজানে। ইতিমধ্যে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে আশ্বস্ত করেছেন।

হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত জানা যাবে পরে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট