1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে ৩৩ কেভি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে যুবক গুরুতর আহত নগরকে সুন্দর রাখতে উচ্ছেদের পাশাপাশি সচেতনতা জরুরী –  চসিক মেয়র কাতালগঞ্জকে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত করতে হিজড়া খাল সংস্কার করা হচ্ছে  —  মেয়র ডা. শাহাদাত মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে  গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে  —– বিভাগীয় কমিশনার গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন — অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তর করেন ডা. শাহাদাত হোসেন খাল পুনঃখনন হলে বদলে যাবে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির চিত্র  —–অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী  তালা বদ্ধ রুমে দুর্গন্ধ: দরজা খুলে দেখেন পাখার সঙ্গে ঝুলছে সেলুন কর্মচারীর অর্ধগলিত মরদেহ জাগৃতির ইফতার মাহফিল ও সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত,  মামলা দায়ের ও জরিমানা আদায়

জাগৃতির ইফতার মাহফিল ও সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন (হাটহাজারী প্রতিনিধি) :

 

ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতি ও ক্রীড়া সংগঠন জাগৃতির ইফতার মাহফিল ও সংবর্ধনা  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৩ রমজান) হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাহফিলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় হাটহাজারীর কৃতি সন্তান জনাব আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করে জাগৃতি।

 

ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন।

 

জাগৃতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ওসমান এর সভাপতিত্বে ও জাগৃতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন_ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন, এসিল্যান্ড শাহেদ আরমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডাঃ আবু তৈয়ব, জাগৃতির সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ হারুন, আনোয়ার কামাল, সাবেক সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী ও আসলাম মোর্শেদ। সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মেহেদী, সিরাজ মেহেদী ও আবুল কালাম বাছিক। জাগৃতির সাবেক আহ্বায়ক ফিরোজ মন্টু, হাটহাজারী খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি সেলিম চৌধুরী মানিক ও সেলিম উদ্দিন রিয়াজ।

 

ইফতার মাহফিল ও সংবর্ধনা উপ-পরিষদের সদস্য সচিব ইসমাইল জসিম ও জাগৃতির কার্যকরী পরিষদের সদস্য এবং সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ইফতার মাহফিলে আগত মুসল্লিদের উদ্দেশ্যে মাহে রমজানের তাৎপর্যমূলক আলোচনা করেন হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা ওমর আহমদ কাসেমী। ইফতারিতে প্রায় সহস্রাধিক রোজাদার অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট