চট্টগ্রাম বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত, মামলা দায়ের ও জরিমানা আদায়
প্রতিনিধির নাম :
প্রকাশিত:
বুধবার, ১১ মার্চ, ২০২৬
৩
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম বিএসটিআইয়ের বিভাগীয় অফিসের উদ্যেগে মহানগরীর চকবাজার এলাকায় ২ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
১১ মার্চ পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে যে সার্কেল, চকবাজার – নামীয় প্রতিষ্ঠানের কসমেটিকস পণ্যের ছাড়পত্র সনদ প্রর্দশনে ব্যর্থ হওয়ায় ‘বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারা লঙ্গিত হওয়ায় ৩০ ধারা মোতাবক দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জান্নাত স্টেশন,১০৫ , চকবাজার – নামীয় প্রতিষ্ঠানের কসমেটিকস পণ্যের ছাড়পত্র সনদ প্রর্দশনে ব্যর্থ হওয়ায় ‘বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারা লঙ্গিত হওয়ায় ৩০ ধারা মোতাবেক দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে
উক্ত অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফারজানা রহমান মীম এবং জনাব রুমানা পারভীন তানিয়া এর নেতৃত্বে পরিচালিত হয়।
উপর্যুক্ত ভ্রাম্যমাণ আদালতটিতে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম-এর কর্মকর্তা জনাব অন্তর চৌধুরী, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে বিএসটিআইয়ের সূত্রে জানা যায়।