
জাকির হোসেন হাটহাজারী প্রতিনিধি :
হাটহাজারীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক সংগঠন হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের সাথে কুরআনে হাফেজ শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে হাটহাজারী পৌরসভার মীরেরহাট আমাতুন নুর তালিমুল কুরআন মাদ্রাসায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান লায়ন সালাউদ্দিন আলী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও হাটহাজারী প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম জামাল উদ্দিন।
পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ জাবের হোসেন এবং মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম।
হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এর সংবাদদাতা মো: আতাউর রহমান মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ আরমানের সঞ্চালনায় আয়োজিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল এর মো: মহিন উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ও দৈনিক ডেসটিনির চট্টগ্রাম ব্যুরো আব্দুল আউয়াল রোকন ও সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলো নাজিম উদ্দিন সিপি, সহসাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক মঈন বাঙালি, সহঅর্থ সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: রিদুয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পল্লী চিকিৎসক হাফিজুর রহমান, নাঙলমোড়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশীদ, আকতার হোসেন, সৈয়দ দিদারসহ অনেকেই।