1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যোগে ৩ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  রাউজান প্রেসক্লাব’র স্বরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগাড়ায় জোরপূর্বক প্রবাসীর গাছ কেটে নেওয়ার অভিযোগ চট্টগ্রামে বিএসটিআই, র‍্যাব-৭, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ অভিযান : জরিমানা আদায় ব্যারিস্টার মীর হেলালকে হাটহাজারী জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা  হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি-সম্পাদক আতাউর-মহিন, সাংগঠনিক শোয়াইব নির্বাচিত এবার ভোটকেন্দ্রে ৫ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক আগ্রাবাদে ফুলকলি ও ফুড ফেয়ারে অভিযান: জরিমানা আদায়  সীতাকুণ্ডে পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে বিএসটিআই ও বিস্ফোরক পরিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  লোহাগাড়ায় এনএসআই তথ্যের ভিত্তিতে মাটি খেকোদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

রাউজান প্রেসক্লাব’র স্বরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

নাজিম উদ্দীন :


চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও রাউজান প্রেস ক্লাব-এর আমৃত্যু সভাপতি মরহুম সরোয়ার উদ্দিন আহমেদের স্মরণসভা, পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। ১১ই রমজান ১লা মার্চ রবিবার বাদে আছর উপজেলা সদরের রাঙ্গামাটি মহাসড়কস্থ কুইন প্যালেস রেষ্টুরেন্টের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম।

রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম। শুভেচ্ছা বক্তব্য দেন আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার ও সহ-সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন রবির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ডেপুটি ডিরেক্টর ফজলুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুর নবী, সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জেল হোসেন ফাহিম, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, রাউজান সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী, উপজেলা জামায়াতের আমির শাহজাহান মঞ্জু, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান চৌধুরী সোহেল, বিএনপি নেতা মোহাম্মদ কামাল মিয়া, হাফেজ আবুল হাসেম, উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম ঝিকু, যোগাযোগ সম্পাদক সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হাশেম, দৈনিক প্রিয় সময় এর উপদেষ্টা এস এম শফি, বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ আরিফ উদ্দিন, হারুনুর রশিদ, জসিম উদ্দিন, যুবদল নেতা আবদুল শুক্কুর, সাইফুদ্দীন রিবন, সাংসদ আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রেস সচিব খোরশেদুল আলম, সিআইপি ফোরকান উদ্দিন রুবেল, মরহুমের পুত্র এডভোকেট সাকিব বিন সরোয়ার, ইকতিয়ার উদ্দিন মেম্বার, রহিম বাদশা, এ. আর. রাশেদ উদ্দিন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিয়াজী, সহ-সভাপতি মিলন বড়ুয়া, দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, এ. এম. মামুনুর রশিদ, কে. এম. বাহাউদ্দিন, এ. কে. বাবর, নুর মোহাম্মদ, সুপন বিশ্বাস, আতিক উল্লাহসহ অনেকে।অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা এম এ মতিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট