চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যোগে মহানগরীতে ৩ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ২ মার্চ সোমবার পরিচালিত উক্ত ১ম ভ্রাম্যমাণ আদালতে
সেইভ ওয়ে বিউটি সপ, মিমি সুপার মার্কেট, পূর্ব নাসিরাবাদ, বায়েজিদ বোস্তামি রোড, চট্টগ্রাম—নামীয় প্রতিষ্ঠানটি আমদানিকৃত কসমেটিকস পণ্যের অনুকূলে বিএসটিআই হতে বাধ্যতামূলক ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয় করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ১৫(১) ধারা মোতাবেক অপরাধ আমলে গ্রহণ করা হয় এবং একই আইনের ২৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুমন মন্ডল অপু-এর নেতৃত্বে পরিচালিত হয়।
এছাড়া ২য় ভ্রাম্যমাণ আদালতে জে এন্ড এম বিউটি সপ, মিমি সুপার মার্কেট, পূর্ব নাসিরাবাদ, বায়েজিদ বোস্তামি রোড, চট্টগ্রাম—নামীয় প্রতিষ্ঠানটি আমদানিকৃত কসমেটিকস পণ্যের অনুকূলে বিএসটিআই হতে বাধ্যতামূলক ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয় করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ৩০ ধারা মোতাবেক অপরাধ আমলে গ্রহণ করে একই ধারা অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুমানা পারভীন তানিয়া-এর নেতৃত্বে পরিচালিত হয়।
এছাড়াও ৩য় ভ্রাম্যমাণ আদালতে আগোরা সুপার সপ, পূর্ব নাসিরাবাদ, বায়েজিদ বোস্তামি রোড, চট্টগ্রাম—নামীয় প্রতিষ্ঠানটি আমদানিকৃত চকোলেট, ওটস, ক্রিম চিজ, মেয়োনিজ ও জেলি পণ্যের অনুকূলে বিএসটিআই হতে বাধ্যতামূলক ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয় করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ১৫(১) ধারা মোতাবেক অপরাধ আমলে গ্রহণ করা হয় এবং ২৭ ধারা অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাদমান সহিদ-এর নেতৃত্বে পরিচালিত হয়।
উপর্যুক্ত ভ্রাম্যমাণ আদালতসমূহে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিভাগীয় অফিস চট্টগ্রাম এর পক্ষে জনাব প্রকৌশলী মোঃ হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম), জনাব অন্তর চৌধুরী, ফিল্ড অফিসার (সিএম), জনাব সাঈদ আহমেদ তালুকদার, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
জনাব প্রকৌশলী মোঃ হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম), জনাব অন্তর চৌধুরী, ফিল্ড অফিসার (সিএম), জনাব সাঈদ আহমেদ তালুকদার, পরিদর্শক (মেট্রোলজি)
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআই অফিস সূত্রে জানা যায়।