1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে ৩৩ কেভি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে যুবক গুরুতর আহত নগরকে সুন্দর রাখতে উচ্ছেদের পাশাপাশি সচেতনতা জরুরী –  চসিক মেয়র কাতালগঞ্জকে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত করতে হিজড়া খাল সংস্কার করা হচ্ছে  —  মেয়র ডা. শাহাদাত মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে  গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে  —– বিভাগীয় কমিশনার গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন — অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তর করেন ডা. শাহাদাত হোসেন খাল পুনঃখনন হলে বদলে যাবে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির চিত্র  —–অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী  তালা বদ্ধ রুমে দুর্গন্ধ: দরজা খুলে দেখেন পাখার সঙ্গে ঝুলছে সেলুন কর্মচারীর অর্ধগলিত মরদেহ জাগৃতির ইফতার মাহফিল ও সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত,  মামলা দায়ের ও জরিমানা আদায়

চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যোগে ৩ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যোগে মহানগরীতে ৩ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ২ মার্চ সোমবার পরিচালিত উক্ত ১ম  ভ্রাম্যমাণ আদালতে
 সেইভ ওয়ে বিউটি সপ, মিমি সুপার মার্কেট, পূর্ব নাসিরাবাদ, বায়েজিদ বোস্তামি রোড, চট্টগ্রাম—নামীয় প্রতিষ্ঠানটি আমদানিকৃত কসমেটিকস পণ্যের অনুকূলে বিএসটিআই হতে বাধ্যতামূলক ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয় করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ১৫(১) ধারা মোতাবেক অপরাধ আমলে গ্রহণ করা হয় এবং একই আইনের ২৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুমন মন্ডল অপু-এর নেতৃত্বে পরিচালিত হয়। 
এছাড়া ২য় ভ্রাম্যমাণ আদালতে জে এন্ড এম বিউটি সপ, মিমি সুপার মার্কেট, পূর্ব নাসিরাবাদ, বায়েজিদ বোস্তামি রোড, চট্টগ্রাম—নামীয় প্রতিষ্ঠানটি আমদানিকৃত কসমেটিকস পণ্যের অনুকূলে বিএসটিআই হতে বাধ্যতামূলক ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয় করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ৩০ ধারা মোতাবেক অপরাধ আমলে গ্রহণ করে একই ধারা অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুমানা পারভীন তানিয়া-এর নেতৃত্বে পরিচালিত হয়। 
এছাড়াও ৩য় ভ্রাম্যমাণ আদালতে আগোরা সুপার সপ, পূর্ব নাসিরাবাদ, বায়েজিদ বোস্তামি রোড, চট্টগ্রাম—নামীয় প্রতিষ্ঠানটি আমদানিকৃত চকোলেট, ওটস, ক্রিম চিজ, মেয়োনিজ ও জেলি পণ্যের অনুকূলে বিএসটিআই হতে বাধ্যতামূলক ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয় করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ১৫(১) ধারা মোতাবেক অপরাধ আমলে গ্রহণ করা হয় এবং ২৭ ধারা অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাদমান সহিদ-এর নেতৃত্বে পরিচালিত হয়। 
উপর্যুক্ত ভ্রাম্যমাণ আদালতসমূহে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিভাগীয় অফিস চট্টগ্রাম এর পক্ষে জনাব প্রকৌশলী মোঃ হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম), জনাব অন্তর চৌধুরী, ফিল্ড অফিসার (সিএম), জনাব সাঈদ আহমেদ তালুকদার, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
জনাব প্রকৌশলী মোঃ হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম), জনাব অন্তর চৌধুরী, ফিল্ড অফিসার (সিএম), জনাব সাঈদ আহমেদ তালুকদার, পরিদর্শক (মেট্রোলজি) 
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআই অফিস সূত্রে জানা যায়। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট