1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধভাবে জুতার কারখানা স্থাপন: এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ দূষণের আশঙ্কা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনায় ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা স্পষ্টভাবে প্রতিফলিত: মীর হেলাল হাটহাজারীতে ৩৩ কেভি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে যুবক গুরুতর আহত নগরকে সুন্দর রাখতে উচ্ছেদের পাশাপাশি সচেতনতা জরুরী –  চসিক মেয়র কাতালগঞ্জকে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত করতে হিজড়া খাল সংস্কার করা হচ্ছে  —  মেয়র ডা. শাহাদাত মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে  গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে  —– বিভাগীয় কমিশনার গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন — অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তর করেন ডা. শাহাদাত হোসেন খাল পুনঃখনন হলে বদলে যাবে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির চিত্র  —–অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী  তালা বদ্ধ রুমে দুর্গন্ধ: দরজা খুলে দেখেন পাখার সঙ্গে ঝুলছে সেলুন কর্মচারীর অর্ধগলিত মরদেহ

চট্টগ্রামে বিএসটিআই, র‍্যাব-৭, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ অভিযান : জরিমানা আদায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
র‍্যাব-৭, চট্টগ্রাম, জেলা প্রশাসকের কার্যালয়, বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম ও কৃষি বিপনণ অধিদপ্তর, চট্টগ্রামের যৌথ উদ্যোগে চট্টগ্রাম মহানগরীতে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ৮ টি মামলাসহ মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। 
২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার  পরিচালিত উক্ত ভ্রাম্যমান আদালতে  সোহেল সেমাই মিল, চাক্তাই, চট্টগ্রাম সলিড কর্পোরেশন, শিকলবাহা, কর্ণফুলী, চট্টগ্রাম প্রতিষ্ঠানটিতে বিএসটিআই থেকে মান সনদ গ্রহণ ব্যতিরেকে ভার্মিচিলি সেমাই পণ্য উৎপাদন ও বিক্রি বিতরণ করতে দেখা যায়। উক্ত প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়া কৃষি বিপনণ আইন ও ভোক্তা অধিকার আইন প্রতিটি অনুসারে ৫০,০০০ টাকা জরিমানাসহ মোট ১,৫০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
এছাড়া আবুল হোসেন সেমাই ফ্যাক্টরি, চাক্তাই, চট্টগ্রাম প্রতিষ্ঠানটিতে বিএসটিআই মান সনদ ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে ভার্মিচিলি সেমাই পণ্যে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করে উৎপাদন ও বিক্রি বিতরণ করতে দেখা যায়। উক্ত প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ৫০,০০০ টাকা এবং ওজন ও পরিমাপ মাণদন্ড আইন-২০১৮ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়া কৃষি বিপনণ আইন ও ভোক্তা অধিকার আইন প্রতিটি অনুসারে ৫০,০০০ টাকা জরিমানাসহ মোট ২,০০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
এছাড়াও নাজিম সেমাই মিল, চাক্তাই, চট্টগ্রাম প্রতিষ্ঠানটিতে বিএসটিআই মান সনদ ও কৃষি বিপনণ লাইসেন্স থাকায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে ভার্মিচিলি সেমাই উৎপাদন করায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
উক্ত অভিযান প্লাবন কুমার বিশ্বাস, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, চান্দগাঁও সার্কেল ভূমি অফিস এর নেতৃত্বে পরিচালিত হয়। 
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম-এর কর্মকর্তা জনাব রিগান বৈদ্য, সহকারী পরিচালক(সিএম), প্রকৌ. মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম), জনাব বুলবুল আহমেদ জয়, পরিদর্শক (মেট্রোলজি), জনাব অন্তর চৌধুরী, ফিল্ড অফিসার(সিএম) ও জনাব মো: নাসির উদ্দীন, ফিল্ড অফিসার(সিএম) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআই অফিস সূত্রে জানা যায়। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট