1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যোগে রাঙামাটি জেলায় ২ টি  ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  আনোয়ারায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত চট্টগ্রাম নগরীর মোমিন রোড এলাকায় বিএসটিআইয়ের অভিযান : জরিমানা আদায় রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশে পন্য উৎপাদন করায় বিএসটিআই’র অভিযান ব্যারিস্টার মীর হেলালকে হাটহাজারী জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা  হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি-সম্পাদক আতাউর-মহিন, সাংগঠনিক শোয়াইব নির্বাচিত এবার ভোটকেন্দ্রে ৫ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক আগ্রাবাদে ফুলকলি ও ফুড ফেয়ারে অভিযান: জরিমানা আদায়  সীতাকুণ্ডে পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে বিএসটিআই ও বিস্ফোরক পরিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  লোহাগাড়ায় এনএসআই তথ্যের ভিত্তিতে মাটি খেকোদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যোগে রাঙামাটি জেলায় ২ টি  ভ্রাম্যমাণ আদালত পরিচালিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যোগে রাঙামাটি জেলায় ২ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।  এতে ২ টি মামলাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ২৫ ফেব্রুয়ারী বুধবার পরিচালিত উক্ত  ১ম ভ্রাম্যমাণ আদালতে
 তান্যাবি এন্টারপ্রাইজ, কল্যাণপুর, রাঙামাটি নামীয় পেট্রোল পাম্প প্রতিষ্ঠানের স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্ট হালনাগাদকৃত না থাকায়  ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর ৩২(৩) ধারা মোতাবেক অপরাধ আমলে নিয়ে ৪৮ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া, উক্ত প্রতিষ্ঠানের ডিসপেন্সিং ইউনিটে পরিমাপের যথার্থতা যাচাই করে সন্তোষজনক ফল পাওয়া যায়।
উক্ত অভিযান রাঙামাটি পার্বত্য  জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দা মমতাজ টুকু-এর নেতৃত্বে পরিচালিত হয়। 
এছাড়া ২য় ভ্রাম্যমাণ আদালতে এস এন পেট্রোলিয়াম এজেন্সী, কল্যাণপুর, রাঙামাটি নামীয় পেট্রোল পাম্প প্রতিষ্ঠানের স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্ট হালনাগাদকৃত না থাকায়  ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর ৩২(৩) ধারা মোতাবেক অপরাধ আমলে নিয়ে ৪৮ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, উক্ত প্রতিষ্ঠানের ডিসপেন্সিং ইউনিটে পরিমাপের যথার্থতা যাচাই করে সন্তোষজনক ফল পাওয়া যায়।
উক্ত অভিযান রাঙামাটি পার্বত্য  জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মৈত্রী রায়-এর নেতৃত্বে পরিচালিত হয়।
উপর্যুক্ত ভ্রাম্যমাণ আদালত দুইটিতে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম-এর কর্মকর্তা জনাব প্রকৌঃ মোঃ রাশেদ, পরীক্ষক  (মেট্রোলজি) এবং জনাব সন্দীপন ভট্টাচার্য্য, ফিল্ড অফিসার(সিএম) দায়িত্ব পালন করেন। 
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিস সূত্রে জানা যায়। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট