চট্টগ্রাম মহানগরীর মোমিন রোড এলাকায় চট্টগ্রাম বিএসটিআইয়ের উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ২৫ ফেব্রুয়ারী বুধবার পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে অ্যাপলবিস, মোমিন রোড, জামালখান, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠান সিএম ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর ২৪(১) ধারা মোতাবেক অপরাধ আমলে নিয়ে ৪১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানটিকে দ্রুত সিএম ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
এছাড়া ব্র্যান্ড সুইটস, মোমিন রোড, জামালখান, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠান পাউরুটি, বিস্কুট ইত্যাদি পণ্যের জন্য সিএম ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদের জন্য আবেদন করেছেন। তাকে দ্রুততার সাথে সনদ সংগ্রহের পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাইয়ান ফেরদৌস এবং জনাব তামজীদুর রহমান-এর নেতৃত্বে পরিচালিত হয়।
উপর্যুক্ত ভ্রাম্যমাণ আদালত দুইটিতে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম-এর কর্মকর্তা জনাব রিগ্যান বৈদ্য, সহকারী পরিচালক (সিএম), প্রকৌঃ মোঃ মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার(সিএম), জনাব প্রিময় মজকুরী জয়, পরীক্ষক (মেট্রোলজি, ভৌত) এবং জনাব অন্তর চৌধুরী, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে চট্টগ্রাম বিএসটিআইয়ের অফিস সূত্রে জানা যায়।