1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যোগে রাঙামাটি জেলায় ২ টি  ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  আনোয়ারায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত চট্টগ্রাম নগরীর মোমিন রোড এলাকায় বিএসটিআইয়ের অভিযান : জরিমানা আদায় রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশে পন্য উৎপাদন করায় বিএসটিআই’র অভিযান ব্যারিস্টার মীর হেলালকে হাটহাজারী জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা  হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি-সম্পাদক আতাউর-মহিন, সাংগঠনিক শোয়াইব নির্বাচিত এবার ভোটকেন্দ্রে ৫ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক আগ্রাবাদে ফুলকলি ও ফুড ফেয়ারে অভিযান: জরিমানা আদায়  সীতাকুণ্ডে পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে বিএসটিআই ও বিস্ফোরক পরিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  লোহাগাড়ায় এনএসআই তথ্যের ভিত্তিতে মাটি খেকোদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

আনোয়ারায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএসটিআই চট্টগ্রাম এর উদ্যোগে আনোয়ারা উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। 
২৫ ফেব্রুয়ারী বুধবার পরিচালিত  উক্ত অভিযানে– ১. জেসি ফুড প্রোডাক্টস লিমিটেড, খিলপাড়া, আনোয়ারা ২. তাকওয়া রেস্তোরাঁ এন্ড বিরিয়ানি হাউজ, কালা বিবির দিঘীর মোড়, আনোয়ারা ৩. আবদুল্লাহ রেস্টুরেন্ট, কালা বিবির দিঘীর মোড়, আনোয়ারা  ৪.  টানেল রেস্টুরেন্টে এন্ড বিরিয়ানি হাউজ কালা বিবির দিঘীর মোড়, আনোয়ারা ৫. সমাহার ক্যান্টিন এন্ড ভাত ঘর, কালা বিবির দিঘীর মোড়, আনোয়ারা ৬. চাঁপাই মিষ্টান্ন ভান্ডার, কালা বিবির দিঘীর মোড়, আনোয়ারা ৭. আজিজ স্টোর এন্ড ফল বিতান, কালা বিবির দিঘীর মোড়, আনোয়ারা ৮. বিসমিল্লাহ ফুড কর্ণার, কালা বিবির দিঘীর মোড়, আনোয়ারা ৯. টানেল ভিউ রেস্টুরেন্ট, কালা বিবির দিঘীর মোড়, আনোয়ারা ১০. আল বারাকা এন্ড সুইটস, টানেল মোড়, চৌমুহনী, আনোয়ারা।
উক্ত ১ নং প্রতিষ্ঠানে উৎপাদিত, মোড়কজাতকৃত পণ্যসমূহের (আটা, ময়দা, গমের ভূষি) বিএসটিআই সনদ ও পণ্য মোড়কজাতকরণ সনদ যাচাই করে এর উপস্থিতি পাওয়া যায় এবং কারখানা পরিদর্শন পূর্বক এর পরিবেশ সন্তোষজনক পাওয়া যায়। এছাড়াও ওজনযন্ত্রের ওজনের সঠিকতা যাচাইপুর্বক এর ভেরিফিকেশনের মেয়াদ যাচাই করা হয় এবং মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রিভেরিফিকেশনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
২-১০ নং  প্রতিষ্ঠান ডিজিটাল স্কেলের সঠিকতা  ও স্কেলের ভেরিফিকেশন সনদের উপস্থিতি যাচাই করা হয় এবং দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়। এছাড়াও ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই, টক দই,মাঠা) ইত্যাদি পণ্যসমূহের বিএসটিআই সনদ ও পণ্য মোড়কজাতকরণ সনদ যাচাইপূর্বক না পাওয়ায় সতর্ক করা হয় এবং অতিদ্রুত লাইসেন্সের আবেদন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
উক্ত অভিযানে জনাব ফারহানা জাহান পারুল, সহকারী পরিচালক (সিএম), জনাব মোঃ আবদুর রহিম রাহাত, ফিল্ড অফিসার (সিএম), জনাব আব্দুল্লাহ আল নোমান চৌধুরী, পরীক্ষক (কেমিক্যাল) এবং  জনাব এম, এ, আল নোমান , পরিদর্শক (মেট্রোলজি)  অংশগ্রহণ করেন।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআই চট্টগ্রাম অফিস সূত্রে জানা যায়। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট