1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশে পন্য উৎপাদন করায় বিএসটিআই’র অভিযান ব্যারিস্টার মীর হেলালকে হাটহাজারী জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা  হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি-সম্পাদক আতাউর-মহিন, সাংগঠনিক শোয়াইব নির্বাচিত এবার ভোটকেন্দ্রে ৫ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক আগ্রাবাদে ফুলকলি ও ফুড ফেয়ারে অভিযান: জরিমানা আদায়  সীতাকুণ্ডে পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে বিএসটিআই ও বিস্ফোরক পরিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  লোহাগাড়ায় এনএসআই তথ্যের ভিত্তিতে মাটি খেকোদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান উত্তর হালিশহর খাজা মঈনউদ্দীন আজমেরী রহঃ এর পবিত্র ওরশ শরীফ এবং নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠিত  উত্তর হালিশহর ফুল চৌধুরী পাড়া তাহেরিয়া ছাবেরিয়া মঞ্জুয়ারা সুন্নিয়া মাদরাসায় বই উৎসব সম্পন্ন চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নাজমুল মোস্তফা আমিন

রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশে পন্য উৎপাদন করায় বিএসটিআই’র অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে রাউজানে  অস্বাস্থ্যকর পরিবেশে পন্য উৎপাদন করায় চট্টগ্রাম  বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যোগে ১ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে পপুলার এগ্রো ফুডস লিমিটেড, নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম- প্রতিষ্ঠানের সফট ড্রিংক পাউডার, চানাচুর, নুডুলস, প্রভৃতি পন্যের গুনগত মান (বিএসটিআই) সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে পন্য উৎপাদন করায় প্রতিষ্ঠানটির পন্যসমূহ জনমম্মুখে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করা হয়।

উক্ত অভিযান রাউজান উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব  এস এম রাহাতুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত অভিযানে বিএসটিআই, চট্টগ্রাম বিভাগীয় অফিস- এর কর্মকর্তা জনাব মোঃ নাসির উদ্দিন, ফিল্ড অফিসার(সার্টিফিকেশন মার্কস) ও জনাব সাঈদ আহমেদ তালুকদার, পরিদর্শক (মেট্রোলজি) অংশগ্রহণ করেন।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে  চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিস সূত্রে জানা যায়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট