পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম
বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। ২৩ ফেব্রুয়ারী সোমবার পরিচালিত উক্ত অভিযানে– ১. মেসার্স সফিক এন্ড ব্রাদার্স,পাহাড়তলী বাজার। ২. মেসার্স ইসলাম টি হাউজ,পাহাড়তলী বাজার। ৩. খাজা ফুড প্রোডাক্টস,পাহাড়তলী বাজার। ৪. মদিনা মিলিং, পাহাড়তলী বাজার, চট্টগ্রাম ৫.আল আমিন পোল্ট্রি স্টোর,পাহাড়তলী বাজার, চট্টগ্রাম। ৬. মোহন মাছের দোকান,পাহাড়তলী বাজার, চট্টগ্রাম। ৭. মিন্টু সওদাগর মাংসের দোকান,পাহাড়তলী বাজার, চট্টগ্রাম। ৮. মো: আবু তালেব সবজি দোকান, পাহাড়তলী বাজার, চট্টগ্রাম। ৯. সিরাজ স্টোর, পাহাড়তলী বাজার, চট্টগ্রাম। ১০. অতিথি রেস্তোরাঁ এন্ড বিরিয়ানি হাউজ,পাহাড়তলী বাজার, চট্টগ্রাম – সহ অন্যান্য দোকানে অভিযান পরিচালিত হয়।
ডিপার্টমেন্টাল প্রতিষ্ঠানে ডিজিটাল স্কেলের সঠিকতা যাচাই ও স্কেলের ভেরিফিকেশন সনদের উপস্থিতি যাচাই করা হয়। বাধ্যতামূলক পণ্যসমূহের ক্ষেত্রে মান সনদ গ্রহণ এবং সকল মোড়কজাতকৃত পণ্যের ক্ষেত্রে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।এছাড়া বাজারের পরিবেশ তদারকি করা হয়।
উক্ত অভিযানে জনাব সুমন সাহা, সহকারী পরিচালক (মেট্রোলজি), জনাব মোঃ নাসির উদ্দিন , ফিল্ড অফিসার (সিএম), জনাব মোহাম্মদ রেজাউর রহমান, পরীক্ষক (রসায়ন) এবং জনাব বুলবুল আহমেদ জয়, (পরিদর্শক, মেট্রোলজি) অংশগ্রহণ করেন।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআই সূত্রে জানা যায়।