
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় কার্যালয় এর উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী মার্কেট এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পরিচালিত উক্ত সার্ভিল্যান্স অভিযানে ১.মেসার্স আলী ক্লথ ষ্টোর ২. ইমন ট্রেডার্স ৩. মেসার্স মীরসরাই ট্রেডার্স ৪. মসল্লা এন্ড ড্রাইফুট ষ্টোর ৫. আমিন ফল ভাণ্ডার ৬. সিরাজ পোল্ট্রি ষ্টোর ৭. জনপ্রিয় ডিমের দোকান ৮. মোস্তফা গোস্তের দোকান ৯. মো: ইসমাইল সওদাগর ১০. চট্টলা বয়লার হাউস ১১. হেনস গার্ডেন ১২. মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজ ১৩. চায়ের সেরা ক্লোন টি
১৪. জিলাপির দোকান ও ঝাল বিতান ১৫. মেসার্স সিরাজ বিতান
উক্ত ০১ নং প্রতিষ্ঠানে নন মেট্রিক পদ্ধতিতে কাপড়ের দৈর্ঘ্য পরিমাপের স্কেল ব্যবহার করায় স্কেলটি বাজেয়াপ্ত করা হয় এবং মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপ করার জন্য নির্দেশ দেওয়া হয়।
০২-০৫ নং ডিপার্টমেন্টাল স্টোরে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে অবৈধ প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বিক্রয়-বিতরণ বিরত থাকার জন্য এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য স্টোরে সংরক্ষণ না করার জন্য পরামর্শ দেয়া হয়। একই সাথে ডিজিটাল স্কেলের সঠিকতা যাচাই ও স্কেলের ভেরিফিকেশন সনদের উপস্থিতি যাচাই করা হয় এবং
দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়।
০৬-১৫ নং প্রতিষ্ঠানে ডিজিটাল স্কেলের সঠিকতা যাচাই ও স্কেলের ভেরিফিকেশন সনদের উপস্থিতি যাচাই করা হয় এবং দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানের পরিবেশ ও ফ্রিজের অভ্যন্তরীণ সংরক্ষিত পণ্যসমূহ তদারকি এবং পণ্য মোড়কজাতকরণ লাইসেন্স দ্রুত নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
তদুপরি, ইফতার সামগ্রী প্রস্তুতকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে সবর্দা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে কোন প্রকার রাসায়নিক এবং রং এর ব্যবহার ব্যতীত পণ্য উৎপাদনের পরামর্শ দেয়া হয়।

উক্ত অভিযানে জনাব পূজন কর্মকার, সহকারী পরিচালক (মেট্রোলজি), জনাব রিগ্যান বৈদ্য, সহকারী পরিচালক (সিএম), প্রকৌঃ মোঃ মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) জনাব এম, এ, আল নোমান , পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব এম, এ, আল নোমান , পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব মো: আশিকুল হায়দার চৌধুরী, পরীক্ষক (পদার্থ) অংশগ্রহণ করেন।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআইয়ের অফিস সূত্রে জানা যায়