চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যোগে মহানগরীতে ২ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ১ ফেব্রুয়ারী রবিবার পরিচালিত উক্ত ১ম ভ্রাম্যমাণ আদালতে বহদ্দারহাট এলাকায় স্বজন সুপার মার্কেটের আল হাসান বেকারি এন্ড কনফেকশনারীকে ফারমেন্টেড মিল্ক ও চানাচুর পণ্যের সিএম লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় ‘বিএসটিআই আইন-২০১৮’ এর ৩০ ধারা মোতাবেক অপরাধ আমলে নিয়ে ৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের মোড়কজাত সনদ হালনাগাদ না থাকার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১) ধারা মোতাবেক অপরাধ আমলে নিয়ে ৪১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উক্ত অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফারহানা জাহান মীম-এর নেতৃত্বে পরিচালিত হয়।
এছাড়া ২য় ভ্রাম্যমাণ আদালতে বহদ্দারহাটের স্বজন সুপার মার্কেটের পাশে হাসান বেকারি এন্ড কনফেকশনারীকে ব্রেড,বিস্কুট, কেক পণ্যের মোড়কজাত সনদ হালনাগাদ না থাকার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১) ধারা মোতাবেক অপরাধ আমলে নিয়ে ৪১ ধারা অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উক্ত অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুমন মন্ডল অপু-এর নেতৃত্বে পরিচালিত হয়।
উপর্যুক্ত ভ্রাম্যমাণ আদালত দুইটিতে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম-এর কর্মকর্তা জনাব প্রকৌঃ মোঃ হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব এম,এ, আল নোমান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআই সূত্রে জানা যায়।