1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তর করেন ডা. শাহাদাত হোসেন খাল পুনঃখনন হলে বদলে যাবে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির চিত্র  —–অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী  তালা বদ্ধ রুমে দুর্গন্ধ: দরজা খুলে দেখেন পাখার সঙ্গে ঝুলছে সেলুন কর্মচারীর অর্ধগলিত মরদেহ জাগৃতির ইফতার মাহফিল ও সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত,  মামলা দায়ের ও জরিমানা আদায় চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যোগে বায়েজীদে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত পবিত্র মাহে রমজান উপলক্ষে বোয়ালখালীতে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যোগে ৩ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  রাউজান প্রেসক্লাব’র স্বরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কর্ণফুলীতে ইউনিয়ন ভূমি অফিসে চুরি , নিয়ে গেল কম্পিউটার-ল্যাপটপ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

হেলাল উদ্দিন মিয়া:

চট্টগ্রামের কর্ণফুলী সরকারি অফিসগুলোতে একের পর এক চুরির ঘটনা ঘটছে। সব অফিসেই খোয়া যাচ্ছে শুধুমাত্র কম্পিউটার-ল্যাপটপ। জুলধা ইউনিয়ন ভূমি কার্যালয়ের চুরির ঘটনার দেড় মাসপর এবার চুরির ঘটনা ঘটেছে চরলক্ষ্যা ইউনিয়ন ভূমি অফিসে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ইউনিয়ন ভূমি অফিসের তালা কাটা এবং ভেন্টিলেটর ভাঙা দেখতে পান বলে জানিয়েছে চরলক্ষ্যা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার সঞ্জীব কুমার দাশ।

তিনি বলেন, মঙ্গলবার বিজয় দিবসের বন্ধ ছিলো। প্রতিদিনের মত গত সোমবার অফিস শেষে তালাবদ্ধ করে সকলে চলে যান। বুধবার সকালে কার্যালয় খুলতে দেখা যায়, কার্যালয়ের তালা কাটা এবং ভেতরের ভেন্টিলেটর ভাঙা। আর নিয়ে গেছে ব্যবহারকৃত দুটি কম্পিউটার। সাথে সাথে বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়।’

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন বলেন, ইউনিয়ন ভূমি কার্যালয়ে চুরির ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, চরলক্ষ্যা ইউনিয়ন ভূমি কার্যালয়ে কম্পিউটার চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভূমি কার্যালয়ের ব্যবহারকৃত একটি ডেক্সটপ ও একটি ল্যাপটপ চুরির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে। পুলিশ চোরচক্রদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

উল্লেখ্য, রহস্যজনকভাবে গত ২৯ অক্টোবর (বুধবার) দিবাগত রাতে উপজেলা ভূমি কার্যালয়ে চোরের দল তালা কেটে নিয়ে যায় ব্যবহারকৃত দুটি কম্পিউটার। এরআগে গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোর সাড়ে পাঁচটায় টার দিকে বড়উঠান শাহমীরপুর এলাকার পরিষদের উদ্যোক্তার কক্ষে চোরের দল ভাঙচুর চালিয়ে একটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথি লুট করে নিয়ে যায়।

এরপর ১৭ অক্টোবর শুক্রবার রাতে শিকলবাহা ইউনিয়ন পরিষদে কম্পিউটার ও ল্যাপটপ চুরি এবং ২১ অক্টোবর (মঙ্গলবার) রাতে জুলধা ইউনিয়ন ভূমি অফিস থেকে একটি কম্পিউটার ও ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। একেরপর এক সরকারি কার্যালয়ে কম্পিউটার চুরির ঘটনায় একই সূত্রে গাঁথা বলে লোকজন ধারণা করছেন। গত কয়েক মাস ধরে ইউনিয়ন পরিষদ ও ভূমি কার্যালয়ের কম্পিউটার চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট