1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা বদ্ধ রুমে দুর্গন্ধ: দরজা খুলে দেখেন পাখার সঙ্গে ঝুলছে সেলুন কর্মচারীর অর্ধগলিত মরদেহ জাগৃতির ইফতার মাহফিল ও সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত,  মামলা দায়ের ও জরিমানা আদায় চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যোগে বায়েজীদে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত পবিত্র মাহে রমজান উপলক্ষে বোয়ালখালীতে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যোগে ৩ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  রাউজান প্রেসক্লাব’র স্বরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগাড়ায় জোরপূর্বক প্রবাসীর গাছ কেটে নেওয়ার অভিযোগ চট্টগ্রামে বিএসটিআই, র‍্যাব-৭, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ অভিযান : জরিমানা আদায়

কর্ণফুলীতে রিকশার গ্যারেজে নকল সাবান উৎপাদন, সিলগালা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা এলাকােয় একটি রিকশার গ্যারেজে অবৈধভাবে নকল সাবান উৎপাদন কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব-৭। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে র‌্যাব ও বিএসটিআই যৌথভাবে এই অভিযান চালিয়ে কারখানা থেকে ডেটল, সলিড, লিফোর্ডসহ নামীদামী ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সাবান উদ্ধার করা হয়। জব্দ করা হয় নকল সাবান তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম। জিঙ্গাসাবাদের জন্য আটক করা হয় তিনজনকে।
র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মূলত এটি রিকশার গ্যারেজ হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু, রিকশার গ্যারেজের আড়ালে দীর্ঘদিন ধরে কতিপয় ব্যক্তি এখানে নকল সাবান তৈরি করছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-৭।
তিনি আরও জানান, এসব নকল সাবানে বিভিন্ন নামীদামী কোম্পানির লোগো ব্যবহার করে বাজারজাত করে আসছিলো। জব্দকৃত নকল সাবানে যেসব কেমিকেল ব্যবহার করা হচ্ছে, সেসব মানুষের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছে বিএসটিআই। অভিযান শেষে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
বিশেষজ্ঞ ডাক্তারা বলছেন, মানহীন ও নকল সাবান ব্যবহারে ত্বকের এলার্জি, চুলকানি, র‍্যাশ, সংক্রমণসহ দীর্ঘমেয়াদি চর্মরোগের ঝুঁকি বাড়ে। অনেক ক্ষেত্রে এসব সাবানে ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহারের কারণে শিশু ও সংবেদনশীল ত্বকের মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট