1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা বদ্ধ রুমে দুর্গন্ধ: দরজা খুলে দেখেন পাখার সঙ্গে ঝুলছে সেলুন কর্মচারীর অর্ধগলিত মরদেহ জাগৃতির ইফতার মাহফিল ও সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত,  মামলা দায়ের ও জরিমানা আদায় চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যোগে বায়েজীদে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত পবিত্র মাহে রমজান উপলক্ষে বোয়ালখালীতে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যোগে ৩ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  রাউজান প্রেসক্লাব’র স্বরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগাড়ায় জোরপূর্বক প্রবাসীর গাছ কেটে নেওয়ার অভিযোগ চট্টগ্রামে বিএসটিআই, র‍্যাব-৭, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ অভিযান : জরিমানা আদায়

র‍্যাব-৭ ও চট্টগ্রাম বিএসটিআই’র যৌথ অভিযান : ৪ মামলাসহ ২ লক্ষ টাকা জরিমানা   

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
কাউছার সুলতানা :
র‍্যাব-৭ ও চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে চট্টগ্রাম মহানগরী ও কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
১৪ ডিসেম্বর রবিবার পরিচালিত উক্ত অভিযানে কর্ণফুলী শিকলবাহায় সলিড কর্পোরেশন প্রতিষ্ঠানটিতে বিএসটিআই থেকে সনদ গ্রহণ ব্যতিরেকে নিজস্ব ব্র‍্যান্ড “সলিড”, “সফট” এবং বিভিন্ন নামী-দামি ব্র‍্যান্ডের নকল সাবান, যেমন: ডেটল সাবান এবং লিফোর্ড ব্র‍্যান্ডের মেডিকেটেড সাবান ইত্যাদি উৎপাদন করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির মালিক পলাতক থাকায় এবং উপস্থিত শ্রমিকগণ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় সকল মালামাল জব্দপূর্বক কারখানাটি সিলগালা করেন এবং প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে বিএসটিআই আইনে নিয়মিত মামলার দায়েরের নির্দেশ দেন।
এছাড়া চট্টগ্রাম মহানগরীর সরাইপাড়া আকরফ আলী সওদাগরের বাড়ি এলাকায়  সরাইপাড়া বেনামী ক্যাবল কারখানায় আরআর ক্যাবল, মিতশুবিশি ইত্যাদি নামী-দামী ব্র‍্যান্ডের নকল ইলেক্ট্রিক ক্যাবল উৎপাদন করতে দেখায় যায়।
উক্ত প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ৫০,০০০ টাকা এবং ওজন ও পরিমাপ মাণদন্ড আইন-২০১৮ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
এছাড়াও পশ্চিম আগ্রাবাদ  বসুন্ধরা গোল্ডেন আবাসিক এলাকায়  অবস্থিত বেনামী ক্যাবল কারখানায় এসকিউ, বিআরবি ইত্যাদি নামী-দামী ব্র‍্যান্ডের নকল ইলেক্ট্রিক ক্যাবল উৎপাদন করতে দেখায় যায়। উক্ত প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ১,০০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
উক্ত অভিযান চট্টগ্রাম র‍্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম-এর কর্মকর্তা প্রকৌ. মো. আবদুর রহিম, ফিল্ড অফিসার (সিএম), এবং প্রকৌ. সজীব চৌধুরী,  পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই ও র‍্যাবের যৌথ অভিযান চলমান থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআইয়ের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট