1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যোগে বায়েজীদে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত পবিত্র মাহে রমজান উপলক্ষে বোয়ালখালীতে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যোগে ৩ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  রাউজান প্রেসক্লাব’র স্বরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগাড়ায় জোরপূর্বক প্রবাসীর গাছ কেটে নেওয়ার অভিযোগ চট্টগ্রামে বিএসটিআই, র‍্যাব-৭, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ অভিযান : জরিমানা আদায় ব্যারিস্টার মীর হেলালকে হাটহাজারী জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা  হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি-সম্পাদক আতাউর-মহিন, সাংগঠনিক শোয়াইব নির্বাচিত এবার ভোটকেন্দ্রে ৫ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

মিরসরাইয়ে একরাতে ৬টি গরু চুরি, উদ্বেগে প্রান্তিক খামারিরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

 

হেলাল উদ্দিন মিয়া :

শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্ত্বরুয়া এলাকায় একরাতে ৬টি গরু চুরি হয়ে যায়। মাত্র ১০ দিনের ব্যবধানে এলাকায় দ্বিতীয়বার ঘটে যাওয়া এই ঘটনায় প্রান্তিক খামারিরা চরম উদ্বেগে রয়েছেন।

এর আগে ১৮ নভেম্বর রাতে জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর এলাকা থেকে একসঙ্গে ৮টি গরু চুরি হয়েছিল।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে ছত্ত্বরুয়া গ্রামের কয়েকজন কৃষকের গোয়ালঘর থেকে গরুগুলো নিয়ে যায় চোরেরা। প্রান্তিক কৃষক জামাল উদ্দিনের ২টি, নুরুল মোস্তফার ১টি, নিজাম উদ্দিনের ১টি এবং মুসলিম উদ্দিনের পরিবারের ২টি গরু চুরি হয়েছে।

ভুক্তভোগী মুসলিম উদ্দিন জানান, “আমরা তিন ভাইয়ের মোট ৫টি গরু একই গোয়ালঘরে ছিল। রাত ১টার সময়ও গরু ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘর ফাঁকা। আমাদের ৫টি ও পাশের মোস্তফার ১টি—মোট ৬টি গরু চুরি হয়েছে। এগুলোর বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।”

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, “গরু চুরির ঘটনা আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হবে। গরু চোর চক্র ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট