1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যোগে ৩ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  রাউজান প্রেসক্লাব’র স্বরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগাড়ায় জোরপূর্বক প্রবাসীর গাছ কেটে নেওয়ার অভিযোগ চট্টগ্রামে বিএসটিআই, র‍্যাব-৭, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ অভিযান : জরিমানা আদায় ব্যারিস্টার মীর হেলালকে হাটহাজারী জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা  হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি-সম্পাদক আতাউর-মহিন, সাংগঠনিক শোয়াইব নির্বাচিত এবার ভোটকেন্দ্রে ৫ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক আগ্রাবাদে ফুলকলি ও ফুড ফেয়ারে অভিযান: জরিমানা আদায়  সীতাকুণ্ডে পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে বিএসটিআই ও বিস্ফোরক পরিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  লোহাগাড়ায় এনএসআই তথ্যের ভিত্তিতে মাটি খেকোদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

হাটহাজারীতে বিএসটিআইয়ের অভিযান : ৪৫ হাজার টাকা জরিমানা 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যোগে হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে
একটি মামলাসহ মোট পয়তাল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।

২৭ নভেম্বর বৃহস্পতিবার পরিচালিত উক্ত মোবাইল কোর্টে: হাজী হামদু মিয়া মুড়ি, জোবরা, হাটহাজারী, চট্টগ্রাম* প্রতিষ্ঠানকে মুড়ির সিএম লাইসেন্স গ্রহন সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন-২০১৮’ অনুসারে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটিকে অতিদ্রুত উক্ত পণ্যের সিএম সনদ, মোড়কজাত সনদ গ্রহণ ও প্রতিষ্ঠানে ব্যবহৃত ওজন যন্ত্রসমূহ বিএসটিআই হতে যাচাই পূর্বক ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য সতর্ক করা হয়৷

হাজী এম ছিদ্দিক আহমেদ ফিলিং স্টেশন, হাটহাজারী, চট্রগ্রাম*
প্রতিষ্ঠানের ডিজেলের ডিসপেন্সিং ইউনিটের পরিমাপের সঠিকতা যাচাই করা হয় এবং তা সঠিক পাওয়া যায়, কিন্তু অক্টেন ডিসপেন্সিং ইউনিটের পরিমাপে প্রতি ১০ লিটারে ৭০ মিলি কম পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী ৩০,০০০/- জরিমানা এবং ডিসপেন্সিং ইউনিটটি সিলগালা ও বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়াও এম আলম ফিলিং স্টেশন ,হাটহাজারী, চট্রগ্রাম প্রতিষ্ঠানের অকটেন ও ডিজেলের ডিসপেন্সিং ইউনিটের পরিমাপের সঠিকতা যাচাই করা হয় এবং তা সঠিক পাওয়া যায়,এছাড়াও তাদের স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ থাকায় উক্ত প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পাশাপাশি ডিসপেন্সিং ইউনিটের ভেরিফিকেশন সনদ নেয়ার তাগাদা দেয়া হয়।

উক্ত অভিযান হাটহাজারী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) জনাব শাহেদ আরমান এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম-এর কর্মকর্তা জনাব খায়রুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), ও জনাব মোঃ রাশেদ, পরীক্ষক (মেট্রোলজি, ভৌত) দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে চট্টগ্রাম বিএসটিআইয়ের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট