1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে ৩৩ কেভি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে যুবক গুরুতর আহত নগরকে সুন্দর রাখতে উচ্ছেদের পাশাপাশি সচেতনতা জরুরী –  চসিক মেয়র কাতালগঞ্জকে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত করতে হিজড়া খাল সংস্কার করা হচ্ছে  —  মেয়র ডা. শাহাদাত মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে  গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে  —– বিভাগীয় কমিশনার গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন — অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তর করেন ডা. শাহাদাত হোসেন খাল পুনঃখনন হলে বদলে যাবে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির চিত্র  —–অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী  তালা বদ্ধ রুমে দুর্গন্ধ: দরজা খুলে দেখেন পাখার সঙ্গে ঝুলছে সেলুন কর্মচারীর অর্ধগলিত মরদেহ জাগৃতির ইফতার মাহফিল ও সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত,  মামলা দায়ের ও জরিমানা আদায়

চট্টগ্রাম বিএসটিআইয়ের অভিযান : জিইসি ও চকবাজার এলাকায় ২টি মোবাইল কোর্ট পরিচালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যেগে নগরীর  জিইসি ও চকবাজার এলাকায় পৃথকভাবে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
২৪ নভেম্বর পরিচালিত  উক্ত মোবাইল কোর্টে কামাল জেনারেল স্টোর, ও আর নিজাম রোড, জিইসি মোড়, পাঁচলাইশ, চট্টগ্রাম  প্রতিষ্ঠানকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত কিশমিশ, তিসি বীজ, বাদাম ইত্যাদি পণ্য বিক্রয় করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুসারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শিফাত বিনতে আরা এর নেতৃত্বে পরিচালিত হয়। এতে সুইট বাংলা বেকারি, চকবাজার, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানকে বিস্কুট, সুইটমিটস, কেক, ডেকোরেটেড কেক, ফার্মেন্টেড মিল্ক, চানাচুর পণ্যের সিএম লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় ‘বিএসটিআই আইন-২০১৮’ ১৫ (১)/২৭ ধারা অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও প্রতিষ্ঠানটিকে অতিদ্রুত বিস্কুট, সুইটমিটস পণ্যের সিএম সনদ ও মোড়কজাত সনদ গ্রহণ ও প্রতিষ্ঠানে ব্যবহৃত ওজন যন্ত্রসমূহ বিএসটিআই হতে যাচাইপূর্বক ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য সতর্ক করা হয়৷
উক্ত অভিযান চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আফরিন ফারজানা পিংকি এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম-এর কর্মকর্তা  জনাব প্রিময় মজকুরী জয়, পরীক্ষক (মেট্রোলজি, ভৌত) ও জনাব অন্তর চৌধুরী, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে চট্টগ্রাম  বিএসটিআই সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট