1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আকবরশাহ এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত, মামলা দায়ের ও জরিমানা আদায়  ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহালের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন মিরসরাইয়ে একরাতে ৬টি গরু চুরি, উদ্বেগে প্রান্তিক খামারিরা হাটহাজারীতে বিএসটিআইয়ের অভিযান : ৪৫ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম জেলা পুলিশের নতুন এসপি মোহাম্মদ নাজির আহমেদ খান চট্টগ্রাম  বিএসটিআই’র  ভ্রাম্যমাণ আদালত পরিচালিত : ২ মামলাসহ বিশ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিএসটিআইয়ের অভিযান : জিইসি ও চকবাজার এলাকায় ২টি মোবাইল কোর্ট পরিচালিত হালদায় অভিযান, ৩ জনকে কারাদণ্ড ও জরিমানা ডাকাত-আতঙ্কে মিরসরাই, রাতভর পাহারা দিচ্ছেন বাসিন্দারা চট্টগ্রামে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিরসরাইয়ে বিয়েবাড়িতে ডাকাতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

হেলাল উদ্দিন মিয়া :

চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হাজিরসরাই গ্রামে একটি বিয়েবাড়িতে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়ার বাড়িতে ঘটে এ ঘটনা।

স্থানীয় সূত্র জানায়, মান্নানের মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গতকাল দুপুরে বাড়িতে আয়োজন করা হয়। সন্ধ্যায় কনেকে নিয়ে বরপক্ষ চলে গেলে বেশির ভাগ অতিথি বিদায় নিলেও কয়েকজন পরিবারসহ বাড়িতেই অবস্থান করছিলেন। রাত তিনটার দিকে ডাকাত দল দ্বিতীয় তলার সদর দরজার তালা ভেঙে ঘরে ঢুকে উপস্থিত সবাইকে বেঁধে ফেলে। পরে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও ঘরের নগদ টাকা লুট করে নেয়।

স্থানীয় ইউপি সদস্য ও ভুক্তভোগী পরিবারের আত্মীয় মো. নুরুল আনোয়ার জানান, ডাকাতরা অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা নিয়ে গেছে। তিনি বলেন, ঘটনার পর বাড়ির সবাই আতঙ্কে আছেন। আজ বউভাত হলেও মেয়ের পরিবারের কেউ সেখানে যেতে পারছেন না।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ঘটনাস্থলের আশপাশে পুলিশ টহল ও গ্রাম পাহারাদার থাকা সত্ত্বেও ডাকাত দল পেছনের ধানক্ষেত দিয়ে পালিয়ে যায়। তার ভাষ্য, এরা মহাসড়ককেন্দ্রিক একটি সক্রিয় ডাকাত চক্র। আশপাশের এলাকায় হঠাৎ ঢুকে ডাকাতি করে দ্রুত স্থান ত্যাগ করে। চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট