1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে ৩৩ কেভি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে যুবক গুরুতর আহত নগরকে সুন্দর রাখতে উচ্ছেদের পাশাপাশি সচেতনতা জরুরী –  চসিক মেয়র কাতালগঞ্জকে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত করতে হিজড়া খাল সংস্কার করা হচ্ছে  —  মেয়র ডা. শাহাদাত মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে  গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে  —– বিভাগীয় কমিশনার গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন — অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তর করেন ডা. শাহাদাত হোসেন খাল পুনঃখনন হলে বদলে যাবে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির চিত্র  —–অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী  তালা বদ্ধ রুমে দুর্গন্ধ: দরজা খুলে দেখেন পাখার সঙ্গে ঝুলছে সেলুন কর্মচারীর অর্ধগলিত মরদেহ জাগৃতির ইফতার মাহফিল ও সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত,  মামলা দায়ের ও জরিমানা আদায়

চট্টগ্রামে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরের চকবাজার থানার শৌচাগার থেকে মো. অহিদুর রহমান নামে এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. অহিদুর রহমান নোয়াখালীর কবির হাট থানার বনি দত্ত এলাকার মো. শহীদুল্লাহর ছেলে।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজের হোসাইন জানান, রাতে থানায় ডিউটি করে সকাল ৯টার দিকে বাসায় গিয়েছিলাম। এ সময় ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কল দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) আসতে বলেন। সেখানে গিয়ে এসআই অহিদুর রহমানের মৃত্যুর ঘটনা জেনেছি।

চমেক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে এসআই অহিদুর রহমানকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তে জানা যাবে।

এ বিষয়ে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মো. আলমগীর জানান, রাতে ডিউটি শেষে সকালে গোসল করতে গিয়েছিলেন অহিদুর রহমান। পরে সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তিনি আগে বরিশাল ছিলেন। তার পরিবারও বরিশালে থাকে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিস্তারিত ময়নাতদন্ত শেষে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট