1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিএসটিআইয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি-সম্পাদক আতাউর-মহিন, সাংগঠনিক শোয়াইব নির্বাচিত এবার ভোটকেন্দ্রে ৫ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বিএসটিআইয়ের উদ্যোগে ২ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  আগ্রাবাদে ফুলকলি ও ফুড ফেয়ারে অভিযান: জরিমানা আদায়  সীতাকুণ্ডে পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে বিএসটিআই ও বিস্ফোরক পরিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  চট্টগ্রাম বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত : ২ মামলাসহ ২০ হাজার টাকা জরিমানা লোহাগাড়ায় এনএসআই তথ্যের ভিত্তিতে মাটি খেকোদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান উত্তর হালিশহর খাজা মঈনউদ্দীন আজমেরী রহঃ এর পবিত্র ওরশ শরীফ এবং নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠিত  উত্তর হালিশহর ফুল চৌধুরী পাড়া তাহেরিয়া ছাবেরিয়া মঞ্জুয়ারা সুন্নিয়া মাদরাসায় বই উৎসব সম্পন্ন

আনোয়ারায় চাতরি চৌমহনী বাজারে ময়লা-আবর্জনা অপসারণে প্রশাসনের উদ্যোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি :

আনোয়ারা উপজেলার অতি ব্যস্ততম চাতরি চৌমহনী বাজারে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তুপ অপসারণে উদ্যোগ নিয়েছে প্রশাসন। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহানুর রহমান সোহাগ ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

অভিযানে সহযোগিতা করেন কেইপিজেড কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয় ব্যবসায়ী সমিতি। এ সময় বাজার এলাকার সড়কের পাশ থেকে ময়লা-আবর্জনা সরিয়ে পরিষ্কার করা হয়। পাশাপাশি অবৈধভাবে দখল করা দোকান ও গাড়ি পার্কিং অপসারণ করা হয় এবং ব্যবসায়ীদের ভবিষ্যতে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন আনোয়ারা থানা পুলিশের সকল সদস্য, স্থানীয় রাজনীতিবিদসহ এলাকার অসংখ্য সাধারণ মানুষ। আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহানুর রহমান সোহাগ বলেন,
“প্রতিদিন এই এলাকায় যানজট সৃষ্টি হয়, চারপাশে ছড়িয়ে থাকে ময়লা-আবর্জনা। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। সেই কারণেই আজকের এই পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা অভিযান পরিচালনা করা হয়েছে।”

অন্যদিকে, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “অভিযানের পরও যদি কেউ অবৈধভাবে দোকান বসায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু আজ নয়, আমাদের এই অভিযান নিয়মিতভাবে চলবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট