1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আকবরশাহ এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত, মামলা দায়ের ও জরিমানা আদায়  ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহালের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন মিরসরাইয়ে একরাতে ৬টি গরু চুরি, উদ্বেগে প্রান্তিক খামারিরা হাটহাজারীতে বিএসটিআইয়ের অভিযান : ৪৫ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম জেলা পুলিশের নতুন এসপি মোহাম্মদ নাজির আহমেদ খান চট্টগ্রাম  বিএসটিআই’র  ভ্রাম্যমাণ আদালত পরিচালিত : ২ মামলাসহ বিশ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিএসটিআইয়ের অভিযান : জিইসি ও চকবাজার এলাকায় ২টি মোবাইল কোর্ট পরিচালিত হালদায় অভিযান, ৩ জনকে কারাদণ্ড ও জরিমানা ডাকাত-আতঙ্কে মিরসরাই, রাতভর পাহারা দিচ্ছেন বাসিন্দারা চট্টগ্রামে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাপের বিষের প্রতিষেধক উপজেলা হাসপাতালে পাঠানোর নির্দেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

হাইকোর্টের নির্দেশে সাপের বিষের প্রতিষেধক ‘অ্যান্টিভেনম’ সারাদেশে উপজেলা পর্যায়ে পাঠাতে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

শনিবার (৮ নভেম্বর) অধিদফতরের পরিচালক আশরাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

এর আগে, এক রিটের প্রাথমিক শুনানিতে এই বছরের ১৮ আগস্ট উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে অবিলম্বে অ্যান্টিভেনম পাঠাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছিল।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিবাদীদের গত ২৮ অক্টোবর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট