1. live@www.chattolaralo.com : চট্টলার আলো : চট্টলার আলো
  2. info@www.chattolaralo.com : চট্টলার আলো :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে ৩৩ কেভি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে যুবক গুরুতর আহত নগরকে সুন্দর রাখতে উচ্ছেদের পাশাপাশি সচেতনতা জরুরী –  চসিক মেয়র কাতালগঞ্জকে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত করতে হিজড়া খাল সংস্কার করা হচ্ছে  —  মেয়র ডা. শাহাদাত মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে  গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে  —– বিভাগীয় কমিশনার গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন — অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তর করেন ডা. শাহাদাত হোসেন খাল পুনঃখনন হলে বদলে যাবে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির চিত্র  —–অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী  তালা বদ্ধ রুমে দুর্গন্ধ: দরজা খুলে দেখেন পাখার সঙ্গে ঝুলছে সেলুন কর্মচারীর অর্ধগলিত মরদেহ জাগৃতির ইফতার মাহফিল ও সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত,  মামলা দায়ের ও জরিমানা আদায়

দুপুর ১২টার মধ্যে রাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। 

মঙ্গলবার (১৬ জুলাই) মধ্যরাতে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ক্যাম্পাসে উদ্ভুত পরিস্থিতির জন্য জরুরি সিন্ডিকেট সভা হয়েছে। এতে হল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। বুধবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট